বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইনানী সমুদ্রসৈকতে বিষধর সাপ

ইনানী সমুদ্রসৈকতে ব্যান্ডেড সি ক্রেইট সাপ। ছবি : কালবেলা
ইনানী সমুদ্রসৈকতে ব্যান্ডেড সি ক্রেইট সাপ। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে এলো সামুদ্রিক বিষধর সাপ ‘ব্যান্ডেড সি ক্রেইট’। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলের দিকে সাপটি ভেসে আসে। এরপর এটি দেখতে ভিড় করেন পর্যটকসহ শত শত দর্শনার্থী। এ সময় পর্যটকদের সাপটির ছবি ও ভিডিও করতে দেখা গেছে।

সমুদ্রবিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ‘এটি ব্যান্ডেড সি ক্রেইট (banded sea krait) প্রজাতির সাপ। এই সামুদ্রিক সাপটি বিশ্বের বিষধর সাপের মধ্য অন্যতম। ব্যান্ডেড সি ক্রেইট পূর্ব ভারতীয় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে। দেহে কালো রঙের উলম্ব ব্যান্ড থাকার কারণে এ সাপটিকে ব্যান্ডেড সি ক্রেইট নামে অবহিত করা হয়। এই সাপ বিষধর হলেও এতটাই শান্ত যে মানুষকে খুব কমই কামড়ায়। এমনকি যখন সাপটি হুমকি বোধ করে তখনও আক্রমণ করতে দেখা যায় না। ফলে এ সাপটির আক্রমণে মানুষের মৃত্যুর রেকর্ড খুবই কম।’

ইনানী সমুদ্র সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘ঢেউয়ের সঙ্গে একটি সাপ ভেসে আসে। এটি যে একটি বিষধর সাপ সেটি কেউ খেয়াল করেনি। দেখতে সুন্দর হাওয়ায় পর্যটকরা ছবি তোলেন। পরে বিষয়টি আমরা জানতে পারলে সাপটি আবারও সমুদ্রে ছেড়ে দেই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১০

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১১

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১২

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৩

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৪

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৫

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৬

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৭

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৮

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৯

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

২০
X