বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদেরও শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা

বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা হয়। ছবি : কালবেলা
বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেছেন, অপসাংবাদিকতা করলে আজ হোক বা কাল তার প্রতিবিধান হবে। এখন সভা করে প্রতিবাদ জানানো হচ্ছে, আগামীতে তা শাস্তির আওতায় আনা হবে। সমাজে নানা অপতৎপরতা আছে, এর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বগুড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার। মুখ্য আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আখতারুজ্জামান ও আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ, জি এম সজল প্রমুখ।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেন, দেশে বিভিন্ন পেশাজীবীদের তালিকা থাকলেও সাংবাদিকদের কোনো তালিকা নেই। এ কারণেই সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। তবে দুঃখজনক হলো প্রায় দুই বছরে ৬৪ জেলার মধ্যে মাত্র ৩৩টি জেলার তালিকা পাওয়া গেছে। আর ঢাকা থেকে শুধু একটি পত্রিকা ছাড়া আর কেউ তালিকা দেয়নি। তবে অবশ্যই এই তালিকা প্রণয়ন করা হবে।

ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকার ওয়েজ বোর্ড প্রণয়ন করেন সাংবাদিকদের স্বার্থে কিন্তু তার বিরোধিতা যারা করেন বা করছেন তারাও কিন্তু সাংবাদিক। তবে ওয়েজ বোর্ড কোনোভাবেই আটকে রাখা সম্ভব হবে না, তা বাস্তবায়ন হবেই। কর্মশালা শেষে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X