কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

লাখো কণ্ঠে আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা

কুড়িগ্রামের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেওয়াদের একাংশ। ছবি : কালবেলা
কুড়িগ্রামের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেওয়াদের একাংশ। ছবি : কালবেলা

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে এই আখেরি মোনাজাতে লাখো অনুসারী অংশ নেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় দেশ ও জাতির শান্তি এবং সম্মৃদ্ধি কামনা করে সকাল ৯টায় মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ সময় আগত মুসল্লিরা কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী করে তোলেন।

মোনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন, নামাজ, রোজা যেমন ইবাদত তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদাত। ভোট মানে স্বাক্ষী দেয়া সমর্থন করা। তাই বুঝেশুনে সেই সমর্থন দেওয়া উচিত।

তিনি আরও বলেন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আখেরি মোনাজাতে ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লি, সাংবাদিকরা, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সদস্য, এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

উলিপুর উপজেলা থেকে ইজতেমায় আসা মো. আক্তার হোসেন নামের এক ব্যক্তি বলেন, গত বৃহস্পতিবার ইজতেমা ময়দানে আসি। এখানে তিন দিন ধরে ছিলাম। আগামীতেও আসব।

কুড়িগ্রাম শহরের কাপড় ব্যবসায়ী আকবর হোসেন তালাশ বলেন, এখানে মানুষ ধর্মীয় ওয়াজ-নসিহত শুনে দিন দিন ইসলামের পথে আসছেন।

ইজতেমার সদস্যসচিব আব্দুল মোমিন জানান, শ্রদ্ধেয় আলেমরা এখানে বয়ানে অংশ নেন। আল্লাহর সন্তুষ্টির জন্যই এ আয়োজন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X