নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে তিন হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

সোমবার নোয়াখালীর তিন হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
সোমবার নোয়াখালীর তিন হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

নোয়াখালীতে যথাযথ অনুমোদন না নিয়ে নোংরা পরিবেশে চিকিৎসা দেওয়ায় মানহীন দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক কমপ্লেক্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুলাই) দুপুরে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নোয়াখালী নিরাময় হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুস ছাত্তার ফরায়েজীকে ৫০ হাজার, অ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভট্টকে ১ লাখ ও ডক্টরস ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আজগর আলীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেন বলেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ লাইসেন্সসহ পরিবেশ, মাদক ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল না। এ ছাড়াও অ্যাপোলো হসপিটালে ডাক্তার নার্স ফার্মাসিস্ট কিছুই নাই। অন্যদিকে ডক্টরস কমপ্লেক্সে দুর্গন্ধ ও নোংরা পরিবেশ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, বেসরকারি হাসপাতালগুলো অত্যাবশ্যকীয় জেনেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে মানহীনভাবে ব্যবসা চালিয়ে আসছিল। অভিযান চালিয়ে ওইসব প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান বলেন, অনিয়মের সত্যতা পাওয়ায় নোয়াখালী নিরাময় হসপিটালকে ৫০ হাজার, অ্যাপোলো হাসপাতালকে ১ লাখ ও ডক্টরস ডায়াগনস্টিক কমপ্লেক্সকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানহীন অবৈধ বেসরকারি হাসপাতালগুলোতে জনগণ সেবা না পেয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ ছিল। তাই জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে আজ তিনটি হাসপাতালে অভিযান চালানো হলো। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ৬ জুলাই নোয়াখালীতে ইউনাইটেড, মুন ও আদর নামে তিনটি অনুমোদনহীন হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মুন হাসপাতাল থেকে দুই দালালকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X