নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

ডিবির হাতে আটককৃত অস্ত্র তৈরির কারিগর। ছবি : কালবেলা
ডিবির হাতে আটককৃত অস্ত্র তৈরির কারিগর। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে দেশীয় আগেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় দুটি দেশীয় তৈরি রিভলবারসহ করিম নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাইকপাড়া কাদেরিয়া নগর সামিয়া আরা মায়ার বাড়িতে এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। আটককৃত মো. করিম মিয়া (৫০) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, আমাদের কাছে একটি তথ্য ছিল বাসাবাড়িতে তৈরি করা কারখানা থেকে দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে যিনি তৈরি করেন এবং কারখানাটি শনাক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় অস্ত্র তৈরির সময় করিম নামে এক কারিগরকে আটক করা হয়। এ সময় ২টি দেশীয় তৈরি রিভলবার ও ওয়ান শুটারগানের একটি পাইপসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, করিমের বাড়ি চাঁদপুর। ৯০ দশকে তিনি নারায়ণগঞ্জে আসেন। বর্তমানে নলুয়াপাড়া থাকেন। পাইকপাড়া তার বোনের বাড়িতে এই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা পরিচালনা করেন। তিনি পেশায় একজন কবুতর ব্যবসায়ী।

কবুতরের ব্যবসার আড়ালে করিম দীর্ঘদিন যাবৎ এই দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছেন। পিস্তল রিভলবার ক্রেতার চাহিদা অনুযায়ী এই আগ্নেয়াস্ত্র তৈরি করে সরবরাহ করেন। এই আগ্নেয়াস্ত্র তৈরি করার সরঞ্জামগুলো কোথা থেকে নিয়ে আসে ও কারা কারা তার ক্রেতা এবং কীভাবে বিক্রি হয় সে বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১০

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১১

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১২

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৩

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৪

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৫

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৭

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৮

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৯

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

২০
X