জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট আসতেই অর্ধেক হয়ে গেল তরমুজের দাম

শরীয়তপুরে ফলের বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ছবি : কালবেলা
শরীয়তপুরে ফলের বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দরে (কাজীরহাট) প্রথম রমজান থেকেই তরমুজ বিক্রি হচ্ছিল ৮০ টাকা কেজি দরে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে দৃশ্য পাল্টে ৮০০ টাকার তরমুজ হয়ে যায় ৪০০ টাকা। রোববার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, সকল তরমুজ ব্যবসায়ীরা কেজি হিসেবে তরমুজ বিক্রি বন্ধ করে পিস হিসেবে বিক্রি করছেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাপার যন্ত্র সরিয়ে ফেলেছেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানিক দলটি তরমুজ বিক্রেতাদের তরমুজ কেনার রশিদ পরীক্ষা-নিরীক্ষা করেন। ন্যায্য দামে ব্যবসায়ীদের তরমুজ বিক্রয়ের পরামর্শ দেন।

এ ছাড়া বাজারের অন্যান্য ফলের দোকানে পণ্যের মূল্য টানানোসহ ক্রেতাদের পাকা ভাউচার প্রদানের জন্য সতর্ক করেন। এ সময় ‘ভাই ভাই বাণিজ্যলয়’ নামে একটি ফলের আড়তে রশিদ না থাকায় বেশি দামে ফল বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা ও আরেকটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সফিক নামে এক ক্রেতা কালবেলাকে বলেন, গত দুদিন আগেও কেজি দরে যে তরমুজ ৮০০-৯০০ টাকায় কিনেছি, তা এখন ৪০০ টাকা পিস হিসেবে নিলাম। নিয়মিত এরকম অভিযান পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়ীরা আমাদের মতো সাধারণ মানুষদের ঠকাতে পারবে না।

আরেক ক্রেতা রমজান আলী কালবেলাকে বলেন, তরমুজ ওজন দিয়ে বিক্রি হওয়াতে একটি ছোট তরমুজ কিনতে ২০০ থেকে ২৫০ টাকা লেগেছে। যা আমার মতো দিনমজুরের পক্ষে কেনা অসম্ভব ছিল। আজ অভিযান হওয়ায় বড় একটি তরমুজ ৩০০ টাকায় কিনতে পারলাম।

শরীয়তপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী কালবেলাকে বলেন, এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের কাছে বেশি দামে পণ্য বিক্রি না করেন, সেই বিষয়টি মাথায় রেখেই অভিযান চালানো হচ্ছে। তবে ক্রেতাদেরও সচেতন হতে হবে। যদি কেউ অন্যায্য দামে পণ্য বিক্রয় করে সেক্ষেত্রে ভোক্তাদের উচিৎ পণ্য ক্রয় হতে বিরত থাকা ও আমাদের কাছে অভিযোগ জানানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X