গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মাইকিং করে তরমুজ বিক্রি, কমেছে তরমুজের দাম

রাজবাড়ীর গোয়ালন্দে মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা বাজারে মাইকিং করে তরমুজ বিক্রি করা হচ্ছে। এ ছাড়া দাম কমে ৩০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করায় ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) গোয়ালন্দ বাজার ও পৌর জামতলা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতা মানিক বলেন, বাড়ি থেকে বাচ্চারা তরমুজ খেতে চাওয়ায় গোয়ালন্দ বাজারে তরমুজ কিনতে এসেছি। এসে দেখি তরমুজের দাম কেজিতে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাই ১০ কেজি ওজনের একটা তরমুজ কিনলাম।

পৌর জামতলার দেওয়ানপাড়া গ্রামের তরমুজ কিনতে আসা ক্রেতা মিসুক বলেন, গত কয়েক দিন তরমুজের দাম অনেক বেশি ছিল। এখন কেজিতে দাম কম হওয়ায় ৩০ টাকা কেজি দরে ৮ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।

গোয়ালন্দ বাজারের তরমুজ ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ১৯ ফেব্রুয়ারি বরিশাল থেকে ২ ট্রাক তরমুজ ৪০-৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন দাম একটু কমে যাওয়াতে টাকা তোলার জন্য তরমুজগুলো ছেড়ে দিচ্ছি। অপর তরমুজ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, তরমুজ ৩০ টাকা কেজি দরে হওয়ায় আমাদের তরমুজ ভালো বিক্রি হচ্ছে। এখন একটু লোকসান হচ্ছে বলে জানান।

পৌর জামতলা বাজারের তরমুজ ব্যবসায়ী রনি বলেন, আমরা মাইকিং করে কেজি দরে তরমুজ বিক্রি না করে, পিস হিসেবে নির্দিষ্ট টাকা ধরে বিক্রি করছি। এতে সব শ্রেণির ক্রেতারা তরমুজ কিনতে পারছেন। মাহে রমজান মাসে জনগণের একটু সেবা দেওয়া হচ্ছে বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১০

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৫

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৭

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৮

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৯

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

২০
X