রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ সদস্য হাসপাতালে

অসুস্থ আমজাদ হোসেন, রূপসি বেগম, রাজিয়া আক্তার ও রুহুল আমিন (বাঁ থেকে ডানে)। ছবি : কালবেলা
অসুস্থ আমজাদ হোসেন, রূপসি বেগম, রাজিয়া আক্তার ও রুহুল আমিন (বাঁ থেকে ডানে)। ছবি : কালবেলা

রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের দাবি তরমুজ খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন।

সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রোগীরা হলেন- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসি বেগম (২০), নাতনী রাজিয়া আক্তার (১৩)।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কেনেন। ওই দিন অর্ধেক তরমুজ খাওয়া হয়। রোববার ইফতারের সময় বাকি অর্ধেক তরমুজ পরিবারের সবাই মিলে খান। পরে পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুরে তারা সদর হাসপাতালে ভর্তি হয়।

এ ব্যাপারে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান কালবেলাকে জানান, অসুস্থদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়া হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে সেটা নিশ্চিত হতে পরীক্ষা শেষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১০

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১২

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৩

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৪

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৬

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৭

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৮

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৯

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

২০
X