লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগ কর্মীর পায়ের রগ কাটল যুবদল নেতা 

যুবলীগ কর্মী আয়নাল হকের পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা রমজান আলীর বিরুদ্ধে। ছবি : কালবেলা
যুবলীগ কর্মী আয়নাল হকের পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা রমজান আলীর বিরুদ্ধে। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি ঘর বিক্রির টাকা ফেরত চাওয়ায় আয়নাল হক নামের এক যুবলীগ কর্মীর পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে।

সোমবার (১৫ এপ্রিল) গভীর রাতে কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আয়নাল উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার ছেলে। সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত রমজান আলী কাকিনা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, ইউপি সদস্য রমজান আলী ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্মিত প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘর ভূমিহীন মানুষের নিকট বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সোমবার ঘর না পাওয়া একজন ইউপি সদস্য রমজান আলীর কাছে টাকা ফেরত চায়। এতে ক্ষিপ্ত হয়ে রমজান ও তার বাহিনী যুবলীগ কর্মী আয়নালের ওপর হামলা করে তাকে হাতুরি ও বল্লম দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

পরে রক্তাক্ত অবস্থায় আহত আয়নালকে স্থানীয়রা উদ্বার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বতর্মানে আয়নাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রমজান আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় গড়ে তুলেছেন ‘রমজান বাহিনী’ নামে সন্ত্রাসী বাহিনী। এই রমজান বাহিনী চরের জমিদখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেই প্রাথমিক তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১০

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

১১

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

১২

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

১৩

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

১৪

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

১৫

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১৭

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১৮

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১৯

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

২০
X