কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ফের কারাগারে আ.লীগ নেতা

ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। ছবি : সংগৃহীত
ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের জামিন বাতিল করে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোলায়মান ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি জামিনে থাকা মুহিবুর আদালতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল ইসলাম সবুজ।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া (তামারপাড়) গ্রামের মৃত. সাজিদ মিয়ার ছেলে কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুহিবুর রহমান একই এলাকার এক কলেজছাত্রীকে (২৬) প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করতেন। কিন্তু মুহিবুর ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তার স্ত্রী-সন্তান থাকায় ওই ছাত্রী প্রেমের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। পরে মুহিবুর ওই ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

একপর্যায়ে কলেজছাত্রী তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মুহিবুর নানা টালবাহানা শুরু করে। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী গত বছরের ২৯ মে দুপুরে আসামিকে স্থানীয় বাজারে পেয়ে তাকে বিয়ের স্বীকৃতি প্রদানের জন্য জোর দাবি জানায়। এ সময় মুহিবুর ও তার পরিবারের লোকজন কলেজছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ভুক্তভোগী মৌলভীবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসা নেন।

গত বছরের ৩১ মে কুলাউড়া থানায় মুহিবুরের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেন। পরদিন ১ জুন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে গত বছরের ১৩ জুন মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে গ্রেপ্তার হন আ.লীগ নেতা মুহিবুর। এ নিয়ে এই মামলায় দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X