মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি কর্মকর্তাকে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, অতঃপর...

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান। ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হোগলাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪০) ও আসাদুজ্জামান আসাদ (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।

এর আগে সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাসজমির পাশে ব্যক্তিমালিকানা জমি পরিমাপ নিয়ে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধর করা হয়। ঘটনার রাতে মোশাররফ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন মোশাররফ হোসেন। সোমবার দুপুরে হোগলাডাঙ্গা বাজারে জনৈক শামিমের মুদি দোকানের সামনে সরকারি খাসজমি (হাটের জমি) সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার সময় মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মাহাবুর, আসাদ ও আব্দুল জলিল সরকারি কাজে বাধা প্রদান করে। সরকারি কাজে বাধা দিতে নিষেধ করায় মোশাররফ হোসেনকে মারধর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধরের ঘটনার ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নায়েব মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১০

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১১

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১২

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১৩

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৪

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৫

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৭

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৮

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৯

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

২০
X