পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ২৫ গ্রাম

বেড়িবাঁধ ভেঙে পানি ঢোকায় নিরাপদ স্থানে যাচ্ছেন বাসিন্দারা। ছবি : কালবেলা
বেড়িবাঁধ ভেঙে পানি ঢোকায় নিরাপদ স্থানে যাচ্ছেন বাসিন্দারা। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও প্রবল জোয়ারের কারণে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে সোলাদানা ও দেলুটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম। ভেসে গেছে কয়েক হাজার বিঘা চিংড়ি ঘেরের মাছ। সড়ক ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এ দুটি ইউনিয়নের বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, সোলাদানা ইউনিয়নের হরিখালী এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ করার কারণে কয়েক হাজার বিঘা জমির চিংড়ি ঘেরের মাছ, ফসলি জমি, বাড়িঘর তলিয়ে গেছে। স্থানীয়রা সোলাদানা বাজার এলাকায় ভাঙা বাঁধ মেরামতের চেষ্টা করছে। এখনো শত শত বাড়ি পানিবন্দি। এই ইউনিয়নের ৬টি স্কুলের আঙিনা পানিতে ডুবে থাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দেলুটি ইউনিয়নের অনন্ত ১২টি স্থানে বাঁধ ভেঙে স্থানীয়রা ৯টি স্থানে বাঁধ দিতে সক্ষম হলেও এখনো ৩টি স্থানে বাঁধ দেওয়া সম্ভব হয়নি। ফলে পারমধুখালী, তেলিখালী, গেওয়া বুনিয়া এলাকা দিয়ে এখনো জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, যেসব এলাকার বাঁধ এখনো দেওয়া সম্ভব হয়নি সেসব এলাকায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বাঁধ দেওয়ার চেষ্টা চলছে। পানিবন্দি মানুষদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছ।

কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান জানান, ’৬০-এর দশকে ওয়াপদার বাঁধ তৈরি হয়। তারপর থেকে এ বাঁধ কখনো সংস্কার করা হয়নি। ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় কোথাও না কোথাও ভাঙনের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত টেকশই বেড়িবাঁধ হলে দুই উপজেলাবাসী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X