কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

জালভোট দিতে গিয়ে আ.লীগ নেতা ধরা

জাল ভোট দিয়ে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
জাল ভোট দিয়ে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লায় জালভোট দেওয়ায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওবায়দুল হাসান রাসেল (৪০) ও মো. শান্ত (২৫)।

বুধবার (২৯ মে) দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নে গুনাইঘর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত ওবায়দুল হাসান রাসেল উত্তর গুনাইঘর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী বলেন, গুনাইঘর (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়। বিকেলে তাদেরকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে একই উপজেলার ধামতী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা পৌনে ১১টায় আনারস প্রতীকে জালভোট দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজনকে আটক করে। পরে বিকেল ৪টার পর ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ায় একটি কেন্দ্রের দুই প্রার্থীর চার এজেন্টকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান খাঁন শাওন বলেন, জালভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে চার এজেন্টকে হাতেনাতে ধরি। পরে তাদের ৪ দিন করে কারাদণ্ড দিয়েছি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X