কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজে ভর্তির ৩য় মনোনয়ন প্রকাশ

সাত কলেজের লোগো। ছবি: সংগৃহীত
সাত কলেজের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ৩য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্পে পরিচালিত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘বিষয়-কলেজ’ মনোনয়নের জন্য আবেদন করেছিলেন তারা এই তালিকায় সুযোগ পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সরকারি সাত কলেজের সব ইউনিটের ৩য় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি তিন হাজার প্রদান করতে পারবেন।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবেন। সেখানে পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর বিকেলে ৪র্থ মনোনয়ন প্রকাশ করা হবে।

এবার ‘বিষয়-কলেজ’ মনোনয়ন পেতে মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে।

এর বিপরীতে এ বছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২ এবং বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X