ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার সন্তানকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলুন

ইডেন শিক্ষার্থী আঁখির স্বামী
মানববন্ধনে আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন
মানববন্ধনে আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন

ভুল চিকিৎসায় রাজধানীর ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখির সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় মৃত্যুশয্যায় রয়েছে আঁখি। মর্মান্তিক এ ঘটনার বর্ণনা করে জড়িতদের বিচার দাবি করেছেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। আঁখিকে ভুল চিকিৎসা দেওয়ার প্রতিবাদে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

এ সময় ইয়াকুব আলী সুমন বলেন, আমার সিদ্ধান্ত ছাড়াই আমার স্ত্রীকে তারা লেবার ওয়ার্ডে নিয়ে যায়। ডা. সংযুক্তা সাহার নির্দেশে আমার স্ত্রী এই হাসপাতালে ভর্তি হয়। না হলে আমি এখানে ভর্তি করতাম না। আমি বারবার বলেছি হাসপাতালে সংযুক্তা সাহা আছে কি না। তারা বারবার বলেছে ডাক্তার আছে কিন্তু তিনি ছিলেন না তিনি বিদেশে ছিলেন।

তিনি আরও বলেন, সেন্ট্রাল হাসপাতালে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে। ভুল চিকিৎসা করে স্ত্রীকে মৃত্যুশয্যায় পাঠানো হয়েছে। আপনারা আমাকেও মেরে ফেলুন। আমি কাকে নিয়ে বাঁচব? এই হত্যার সঙ্গে সবাই জড়িত। তারা আমার সঙ্গে প্রতারণা করেছে। সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে আঁখির একজন সহপাঠী বলেন, স্বামী-সন্তান নিয়ে আঁখির এখন আনন্দে থাকার কথা ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় বড় ধরনের খেসারত দিতে হচ্ছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি। আঁখির সুচিকিৎসার পূর্ণ দায়িত্ব সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।

এ সময় শিক্ষার্থীদের নানা প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা ‘সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার বিচার চাই’, ‘নবজাতক হত্যার বিচার চাই’, চিকিৎসার নামে অর্থ-বাণিজ্য, অবহেলা বন্ধ হোকসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ ছাড়া এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— ডাক্তারের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, ভুল চিকিৎসায় ভুক্তভোগী ইডেন কলেজ শিক্ষার্থী নবজাতকের মা মাহবুবা রহমান আঁখির সব চিকিৎসার খরচ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষে বহন করতে হবে এবং ক্ষতি নিরূপণ করে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেন্ট্রাল হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার নরমাল ডেলিভারিসংক্রান্ত ভিডিও ও পরামর্শ দেখে উদ্বুদ্ধ হয়ে তার কাছে নরমাল ডেলিভারি করাতে চেয়েছিলেন শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি। গত শুক্রবার প্রসব ব্যথা ওঠায় রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। তখন ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। এ ঘটনায় ‘ভুল’ চিকিৎসায় জন্মের সময়ই মারা গেছে নবজাতক আর আঁখি এখন মৃত্যুশয্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X