মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বক্তারা। ছবি : কালবেলা
রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বক্তারা। ছবি : কালবেলা

ইরানে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৮ জুন) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই বিশ্ব শান্তি। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো এক হাতে না পারলে বিশ্বে মুসলিম বিলীন হয়ে যাবে। পশ্চিমা বিশ্ব নিউক্লিয়ার বোমা তৈরি করে কিন্তু কোনো মুসলিম দেশ তা করলে তাদের (পশ্চিমা দেশ) জন্য হুমকি হয় যায়। মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ইরান সহ সব মুসলিম রাষ্ট্রের পক্ষে আছি। আমরা বিশ্ব মানবতার পক্ষে আছি।

ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল ইরানে হামলা করার সামর্থ্য রাখে না। ইসরায়েল বর্তমানে যা করছে তা একটি বৈশ্বিক সন্ত্রাস। তারা আত্মরক্ষার কথা বলে। কিন্তু আত্মরক্ষার কথা বলে নিরীহ মানুষকে হত্যা করা কী মানবাধিকার?

তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চুক্তির নামে ছলচাতুরী করে, তারা গোলান মালভূমি দখল করে, গাজায় উপত্যকা দখল করে, পুরো ফিলিস্তিনকেই দখল করে নেয়। যদি আন্তর্জাতিক বিশ্ব তাদের সুযোগ না দিত তারা এই নৃশংসতা করতে পারতো না। ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হতে হয় না মানবতা থেকে মজলুমদের পাশে দাঁড়ানো যায়। কোনো অমুসলিম দেশ ইহুদিদের দারা আক্রান্ত হলে আমরা তার পাশেও দাঁড়াবো।

আন্দলিব নামের এক ব্যক্তি তার বক্তব্যে বলেন, আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, আমরা তা চাই না। আমরা জুলাই চেতনা ধারণ করি। আমাদেরও সতর্ক থাকতে হবে মোসাদের মতো কোনো গোয়েন্দা সংস্থা যেন আর আমাদের দেশে ঘাটি বানিয়ে তথ্য পাচার করতে না পরে। বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকুক এটাই আমরা চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X