বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে অনশনে অসুস্থ ৫ শিক্ষার্থী, দুজনকে নেওয়া হলো হাসপাতালে

অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে মোট অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

গুরুতর অসুস্থ দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি তিনজনকে অনশনস্থলেই স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ রুম্মানুল ইসলাম রাজ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাম্বুলেন্স এনে তাদের হাসপাতালে নিতে চাইলেও তারা রাজি হননি। পরে অনশনস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে অনশনকারী গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন ও দুপুরে অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী নয়ন মিয়া। এ সময় তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে তারা হাসপাতালে যেতে রাজি হননি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জাহিদ হাসান জয় ও মাহিদুল ইসলাম মাহিদকে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিকসহ কয়েকজন শিক্ষক।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান তারা। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আমরণ অনশনে অনড় থাকবেন বলে জানান।

অসুস্থ শিক্ষার্থী আরমান হোসেন বলেন, আমরা শক্ত আছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। ভিসি স্যার আমাদের বলেছেন আজ মিটিংয়ের তারিখ জানানো হবে। কিন্তু আমরা আজই মিটিং চাই। আজ ফলপ্রসূ আলোচনায় বিশ্ববিদ্যালয়ের আইনে যেন ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করা হয়। তা নাহলে আমরা অনশন চালিয়ে যাব।

অনশনকারী আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে বসতে হচ্ছে এটি খুবই লজ্জাজনক। আন্দোলনকারী কোনো শিক্ষার্থী যদি কোনো ক্ষতির শিকার হয়, তাহলে যাদের অবহেলার কারণে ছাত্র সংসদ নির্বাচন আটকে আছে আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব থেকে নামানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যোগাযোগ হচ্ছে। একাধিক বার তাদের সঙ্গে কথা হয়েছে। আজকে 'ল' কমিটির মিটিংয়ের তারিখ জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X