মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ

৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীর, পেলেন সংবর্ধনা

রোববার সকালে সাদেক আলী প্রমাণিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
রোববার সকালে সাদেক আলী প্রমাণিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

৭৫ বছর বয়সে বিএ ডিগ্রি অর্জন করেছেন সাদেক আলী প্রমাণিক। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সদ্য বিএ ডিগ্রি অর্জন করা সাদেক আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি সম্প্রতি নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজ থেকে বিএ পাস করেছেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অসুস্থ শরীর আর ভাঙা পা নিয়েও ৭৫ বছর বয়সে বিএ পাসের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়- শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, সমাজের এক উজ্জ্বল আলোকস্তম্ভ। এটি শুধু ডিগ্রি অর্জনের গল্প নয়; বরং মানুষের ইচ্ছাশক্তির জয়, বয়সকে অতিক্রম করার সুর, আজীবন শিক্ষার এক দৃঢ় অঙ্গীকার।

তিনি বলেন, আজ সাদেক আলীর নাম শুধু পরীক্ষার ফলাফলের তালিকাতেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে গলির মোড়ে, চায়ের আড্ডায়, হয়ে উঠেছে প্রেরণার অনন্ত উৎস। এ কেবল একটি গল্প নয়, এটি জীবনের এক মহিমান্বিত জয়গাথা।

শিক্ষার্থী মো. সাদেক আলী প্রামাণিক বলেন, শৈশবে বাবা-মাকে হারিয়ে অনেক কষ্টের মধ্যে বেড়ে উঠেছি। আর্থিক সংকটের কারণে ইন্টারমিডিয়েটের পর পড়াশোনা থামিয়ে কৃষিকাজে মনোযোগ দিই। পরিশ্রম করে জমিজমা, খামার আর বাগান গড়ে তুলি। ২০১৬ সালে পবিত্র হজ পালন শেষে ছেলের উৎসাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেখানে ভালো ফলাফল করতে পারি, যা আমার জীবনে নতুন প্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X