বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে মুক্তির স্বাদ পেলেন রিয়া চক্রবর্তী 

রিয়া চক্রবর্তী । ছবি : সংগৃহীত
রিয়া চক্রবর্তী । ছবি : সংগৃহীত

রহস্য, বিতর্ক আর দীর্ঘ আদালত যুদ্ধের পর অবশেষে মুক্তির স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা বহুল আলোচিত মাদক মামলার ছায়া কাটিয়ে বম্বে হাইকোর্টের নির্দেশে স্থায়ীভাবে ফিরে পেলেন নিজের পাসপোর্ট। এর মধ্য দিয়েই ভাঙল তার বিদেশযাত্রার দীর্ঘদিনের নিষেধাজ্ঞা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২০ সালে জামিনের শর্ত হিসেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, রিয়াকে এবার থেকে আর বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তাকে আগাম জানাতে হবে সম্পূর্ণ যাত্রাপথ।

একই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া, এক মাস পর জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বারবার আদালতের অনুমতি নিতে হতো। অভিনেত্রীর আইনজীবী আয়াজ খানের মাধ্যমে আদালতে দাখিল করা আবেদনে রিয়া জানান, এই বিধিনিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে। বর্তমানে বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার।

এ বিষয়ে তার আইনজীবী আদালতকে জানান, রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনও আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X