কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বড় হয়ে কী হতে চায় তৈমুর, জানালেন সইফ

বাবা সাইফ আলী খানের ঘাড়ে চেপেছেন ছোট্ট তৈমুর। ছবি : সংগৃহীত
বাবা সাইফ আলী খানের ঘাড়ে চেপেছেন ছোট্ট তৈমুর। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর এবং জেহ। সাইফ আগেই জানিয়েছিলেন, তিনি চান তার ছেলে-মেয়েও বলিউডের গ্ল্যামার জগতে কাজ করুক। যদিও ছোট ছেলে তৈমুরকে নিয়ে সম্প্রতি অন্য কথা জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে তৈমুর প্রসঙ্গে সাইফ জানিয়েছেন, বলিউডের গ্ল্যামারের নয় বরং তৈমুরের পছন্দ একটু আলাদা। খেলা আর মিউজিকের প্রতি বিশেষ আগ্রহ তার। তৈমুর লিড গিটারিস্ট বা ক্রীড়াব্যক্তিত্ব হতে চায়। তার ইচ্ছা আর্জেন্টিনায় গিয়ে ফুটবল খেলোয়াড় হওয়ার।

এসময় কারিনা বলেন, ‘তৈমুর মনে হয় না অভিনয় করতে চায়’। তখন সাইফ তৎক্ষণাৎ বলেন, ‘ও ফুটবল প্লেয়ার হতে চায়। তবে গিটার বাজানোর প্রতিও ঝোঁক রয়েছে’।

এরপরই কারিনা ফাঁস করলেন, ‘লিওনেল মেসি হতে চায় তৈমুর’। তখনই স্ত্রীয়ের কথায় সায় দিয়ে সাইফ জানান, ‘ও তো চায় আর্জেন্টিনা চলে যেতে। যাতে মেসির মতো ভালো ফুটবলার হতে পারে।’

সাইফ আলী খানের বাবা মনসুর আলি খান ছিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার। ঠিক তার মতোই খেলায় ইন্টারেস্ট তৈমুর আলি খানের। এ দিকে ইংল্যান্ডে পড়াশোনা করার সময় ক্রিকেট খেলতেন সইফও। আর নবাব পরিবারের সেই ধারাই নাকি রয়েছে তৈমুরের মধ্যে।

সাইফ আলি খানের মোট চার সন্তান। তার প্রথম পক্ষে স্ত্রী অমৃতা সিং এবং তার একটি ছেলে, একটি মেয়ে। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান হলেন তাদের সন্তান। অন্যদিকে, কারিনা এবং সাইফের দুই ছেলে হলো তৈমুর এবং জেহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X