বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে: পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : সংগৃহীত
দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : সংগৃহীত

ওটিটিতে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। কারণ হিসেবে বলেছেন, সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

পূর্ণিমা জানান, ওটিটিতে তিনি যে কয়েকটা কাজ করেছেন, ওগুলো ছিল গেস্ট আপেয়ারেন্স। ওটিটিতে কাজ করার প্রস্তাব নিয়মিতই পাচ্ছেন, তবে করছেন না। পূর্ণিমা বলেন, ‘আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। চলচ্চিত্রের ওই দুঃসময়টায়ই যখন নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।’

আপাতত পরিবার ও মেয়েকে নিয়েই ব্যস্ত আছেন পূর্ণিমা। পছন্দমতো চরিত্র পেলে অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন। এখনো পছন্দমতো কিছুই পাচ্ছেন না তিনি। এ বিষয়ে নায়িকা পূর্ণিমার ভাষ্য, ‘সবকিছুতেই একটা না একটা অপছন্দের ব্যাপার থাকে। তবে উপস্থাপনার ডাক পাচ্ছি। দেখা যাক কী হয়।’

উপস্থাপনার কাজও বেছে বেছে করছেন তিনি। এর কারণ হিসেবে সম্মানীর কথা বলেছেন নায়িকা। একা কিংবা চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে উপস্থাপনার ডাক পান তিনি। উপযুক্ত সম্মানী পান না বলেই তা আর করা হয়ে ওঠে না।

আপাতত নাটকে অভিনয়ের ইচ্ছা নেই পূর্ণিমার। সামনে যা এল সেই কাজ করে ফেলার পক্ষপাতি নন তিনি। বেছে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এসব কিছু ভেবেই নাটকে কাজ করতে অনিচ্ছুক তিনি।

নিজের অভিনীত সিনেমাগুলোর বিষয়ে চিত্রনায়িকা জানান, ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ সিনেমার ডাবিং শেষ করেছেন। এখন মুক্তির অপেক্ষা। তার অভিনীর ‘জ্যাম’ সিনেমার বিষয়ে বলেন—ঢাকার মতো ওটা জ্যামেই আটকে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X