তৌফিক মেসবাহ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

থিয়েটার প্রাঙ্গণের পারফর্মিং আর্টস ‘ইকোস অফ গাজা’

থিয়েটার প্রাঙ্গণের পারফর্মিং আর্টস ‘ইকোস অফ গাজা’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ‘ইকোস অফ গাজা’ শিরোনামে পারফর্মিং আর্টস করেছে থিয়েটার প্রাঙ্গণ। ইসরাইলের বর্বরতা ও আরব বিশ্বসহ বিশ্ব বিবেকের নীরবতার দৃশ্য উঠে এসেছে এতে। শনিবার (১২ এপ্রিল) পারফর্মিং আর্টসটি সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ থেকে যাত্রা শুরু করে টিএসসি হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়।

এতে দেখা যায় এক ফিলিস্তিনি যুবক তার আহত রক্তাক্ত ছোট বোনকে বুকে ঝুলিয়ে গুলতি হাতে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তার দেহে শেকল এবং পায়ে ডাণ্ডাবেড়ি বাঁধা। সেদিকে আগ্নেয়াস্ত্র তাক করে আছে ইসরাইলের সেনারা। চারপাশে দড়ি টেনে ধরেছে কয়েকজন বিশ্ব নেতা। তারা হলেন- ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকে। আরব নেতাদের পশ্চিমা নেতাদের সঙ্গে আমোদ-প্রমোদ করতে দেখা যায়। এক আরবীয় শেখকে দেখা যায় কেএফসির বক্স থেকে রক্ত খেতে।

এতে বিভিন্ন চরিত্রে পারফর্ম করেন সালাউদ্দিন আম্মার, ওরাকা বিন বাশার, বাহারুল ইসলাম হীরা, আবু বকর, কাওসার, নাবিল মোস্তফা, ইমরান, নাঈম, ওয়ালিদ, আরিফ, হাসনাত, ফরিদ, নাঈম, তৌকির, রিয়াদ, জব্বার, তাহের, মাসুম বিল্লাহ, আজিম, আরিফ, সাজু, সারাহসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

১০

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১১

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১২

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১৩

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৪

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৫

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৬

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৭

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৮

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৯

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X