কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখর-উজ-জামান জাহাঙ্গীর 

ফখর-উজ-জামান জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত
ফখর-উজ-জামান জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীরকে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে জাহাঙ্গীরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, সভায় কাজী মামুনুর রশিদ জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই এখন থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বোর্ডের সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর দায়িত্ব পালন করবেন। সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার (২ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্য জানান।

২০১৯ সালে পুত্র এরিক এরশাদের দেখভালের জন্য এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই ট্রাস্টি বোর্ড গঠন করেন। জীবদ্দশায় তিনি এর চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদ ইন্তেকাল করলে তখন ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর (অব.) খালেদ আকতারের চেয়ারম্যান নিযুক্ত হোন। পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মেজর (অব.) খালেদ আকতার মারা যান। এরপর ২০২১ সালের জানুয়ারিতে ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ডের সদস্য কাজী মামুনুর রশিদ চেয়ারম্যান নিযুক্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X