কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বিপ্লব হওয়া কোনো দেশ পরাজিত শক্তিকে রাখে না’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। ছবি : সংগৃহীত

বিপ্লব যে দেশে হয়, সেদেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেসকল দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতোটা অমানবিক হতে পারেনি। আমরা পুলিশকে রিফর্ম করেছি। একটা বাহিনীর মনোবল ভেঙে গেছে। পুলিশের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি।

নাসিমুল গনি বলেন, পুলিশের কেউ কেউ ভয়ে ও চাপে পড়ে অন্যায় করেছে। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। তবে পুলিশের মধ্যে কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।

তিনি বলেন, আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, তার অনেকগুলো চলমান রয়েছে। আগামীতে তার কিছুটা আমরা রিভিউ করতে যাচ্ছি। তার একটা যেটা কালকে হয়েছে ডেভিল হান্ট অপারেশন। যেখানে যৌথভাবে সকলে ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। যেসব কাজের মধ্যে দেশের স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেব।

অভিযানের নামকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেইম হয় ফোকাস করার জন্য। পুলিশের এবং ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে সেই ক্ষমতাই ডেভিল হান্ট অপারেশনে প্রয়োগ করা হচ্ছে।

অপারেশনে পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি বলেন, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, আমাদের দেশে যে পরিবর্তন এসেছে আইনশৃঙ্খলা ক্ষেত্রে উপযুক্ত কারণেই সেনাবাহিনী সারা দেশে মোতায়েন করা হয়। পুলিশ বাহিনীর মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক দুর্বলতা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। বিভিন্ন থানা পুড়ে গেছে এ সমস্ত কারণেই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১০

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১১

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১২

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৩

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৪

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৫

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৬

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৭

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৯

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

২০
X