কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রায় অঞ্চলে ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এক শীর্ষ তিগ্রায়ান কর্মকর্তা ও এক মানবিক সহায়তা কর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ঘটনাটি কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক শক্তির মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়েছে।

শনিবার তিগ্রায়ান ওই কর্মকর্তা জানান, তিগ্রায়ের এনটিচো ও গেনদেবতা এলাকার কাছে দুটি ইসুজু ট্রাকে ড্রোন হামলা চালানো হয়। দুটি এলাকা একে অপরের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তার দাবি, ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী এই হামলা চালিয়েছে, তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এক স্থানীয় মানবিক সহায়তা কর্মীও ড্রোন হামলার ঘটনা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

হামলার সময় ট্রাক দুটিতে কী বহন করা হচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ডিমসি ওয়েইয়ানে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, ট্রাকগুলোতে খাদ্যসামগ্রী ও রান্নার জিনিসপত্র পরিবহন করা হচ্ছিল এবং হামলায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, সরকারপন্থি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন, ওই ট্রাকগুলোতে অস্ত্র বহন করা হচ্ছিল।

উল্লেখ্য, ইথিওপিয়ার জাতীয় সেনাবাহিনী ও টিপিএলএফ যোদ্ধাদের মধ্যে প্রায় দুই বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে, যা ২০২২ সালের শেষ দিকে থামে। গবেষকদের মতে, ওই যুদ্ধে সরাসরি সহিংসতা, স্বাস্থ্যব্যবস্থার ভেঙে পড়া এবং দুর্ভিক্ষের কারণে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। নতুন করে ড্রোন হামলার ঘটনা তিগ্রায় অঞ্চলে আবারও অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X