কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

উপাত্ত আইনে সুরক্ষার চেয়ে নিয়ন্ত্রণমূলক বেশি: টিআইবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপাত্ত সুরক্ষা আইন প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, সর্বশেষ প্রকাশিত খসড়াটি এখনো ব্যক্তিগত তথ্যের সুরক্ষার চেয়ে নিয়ন্ত্রণমূলক। সরকার আইনটি প্রণয়নে অংশীজনদের মতামত বিবেচনায় নিয়েছে। তবে এখনো উদ্বেগের জায়গা রয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই খসড়াটি চূড়ান্ত করার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি নিয়ে যেমন তড়িঘড়ি করা হয়েছে, সেটা যেন না হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন। সরকার ইতোমধ্যে এই আইনটি প্রণয়নে অংশীজনের অংশগ্রহণের সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সুযোগটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে এবং চূড়ান্ত খসড়াটি সংসদে উপস্থাপনের আগে সবার সঙ্গে আলোচনা করে। এটি করা না হলে বোঝা যাবে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে।

সংবাদ সম্মেলনে আইনটির নাম পরিবর্তনসহ ৩৯টি পর্যালোচনা দিয়েছে টিআইবি। এগুলো বাস্তবায়িত না হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ হবে বলে জানায় সংস্থাটি।

আইনে আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি সংবিধানে সাংবিধানিক এবং জাতীয় যে সম্মতি আছে সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার পরামর্শ দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই এটি ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন হিসেবে প্রণীত হোক। এই আইনের পরিধিতে কখনোই ব্যক্তিগত তথ্যের বাইরে কিছু থাকার কথা নয়। কারণ, সব তথ্য কিন্তু সীমাহীন। তথ্য ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়, প্রচারিত হয়, প্রসেস হয়। আমাদের এই ধরনের আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার কথা শুধু ব্যক্তির তথ্যের। কাজেই তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।’

ব্যক্তিগত তথ্যের সংজ্ঞাটি এখনো পরিষ্কার নয় জানিয়ে তিনি বলেন, ‘এই আইনে শুধু এমন তথ্যের কথা বলা আছে, যার মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। এটি যথেষ্ট নয়। ব্যক্তিগত তথ্যের কংক্রিট সংজ্ঞায়িত করতে হবে। আমার হাতে ক্ষমতা থাকলেই আমি কোনোটাকে ব্যক্তিগত তথ্য বলব, আর কোনোটাকে ব্যক্তিগত বলব না। এই এখতিয়ারটা যেন দেওয়া না হয়। সে জন্য আইনে যেন পরিষ্কারভাবে ব্যক্তিগত তথ্য বলতে কী বোঝায় সে বিষয়ে উল্লেখ থাকে।’ টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আমাদের সুপারিশমালার মধ্যে কোন বিষয়গুলো ব্যক্তিগত তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত, সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। আমরা মনে করি, এটি অপরিহার্য। না হলে আইনে দুর্বলতা থেকে যায়। আইনটি ব্যবহারের ক্ষেত্রে অপব্যবহার ও উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হবে।’

ইফতেখারুজ্জামান বলেন, তথ্য-উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ বা বোর্ড বলা হচ্ছে। নামকরণ যা-ই করা হোক না কেন, এই প্রতিষ্ঠানটি হবে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং সরকারি নিয়ন্ত্রণের বাইরে হতে হবে। কারণ, অন্য সব ব্যক্তিগত তথ্য ব্যবহারকারীর মতো সরকারও ব্যক্তিগত তথ্য ব্যবহারকারী একটা কর্তৃপক্ষ। কাজেই সরকারের হাতে যদি এটির নিয়ন্ত্রণ কর্তৃত্ব থাকে। তাহলে কিন্তু সরকার ব্যক্তিগত তথ্য অপব্যবহার করবে—এটা অসম্ভব কিছুই না। তখন কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ থাকবে না। কারণ, কর্তৃত্ব কিন্তু থাকবে সরকারের হাতে। যিনি ব্যবহারকারী তিনি নিজেই সুরক্ষাকারী হয়ে যাবেন। কাজেই এই বিষয়টিতে স্বার্থের দ্বন্দ্ব থেকেই যাবে যদি এটাকে স্বাধীন, নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না হয়। কাজেই এ বিষয়টি আইনে সুনির্দিষ্টভাবে থাকতে হবে।

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর-ই-আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। খসড়ার পর্যালোচনা পর্ব উপস্থাপন করেন টিআইবির ডেটা প্রোটেকশন অফিসার তরিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা সুমাইয়া খায়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X