মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পরমাণু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই

পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃতী সন্তান বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান আর নেই। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বনানী ডিওএইচএসে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন প্রয়াতের আত্মীয় শিক্ষক আব্দুল মতলিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ড. খলিলুর রহমানের জানাজা মৌলভীবাজার শহরতলিতে তার নিজগ্রাম বাহারমর্দান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ড. খলিলুর রহমান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান এবং দেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে শিক্ষকতা করেছেন।

ড. খলিলুর রহমানের বিখ্যাত কয়েকটি থিসিস আমেরিকার বড় বড় জার্নালে প্রকাশিত হয়েছে ও নাসার গবেষণায় অংশ নিয়েছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সোলার কোকার আবিষ্কার করে তাক লাগিয়েছিলেন‌ বিশ্বময়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শামীম আরা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে অধ্যাপক ড. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। আমরা রসায়ন বিভাগ পরিবার উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।

অধ্যাপক শামীম আরা বেগম জানান, অধ্যাপক ড. খলিলুর রহমান ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। কর্মজীবনে শাবি থেকে অবসর নেওয়ার পর সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মাত্র বারো দিন আগেই ড. খলিলুর রহমানের বড় ভাই মেজর খালেদুর রহমান মারা যান। গত ১১ সেপ্টেম্বর বার্ধক্যজনিতকারণে মৃত্যুবরণ করেন মেজর খালেদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X