কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেবে সৌদি

বাংলাদেশ থেকে ডাক্তার এবং নার্স নিয়োগ দিচ্ছে সৌদি আরব। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে ডাক্তার এবং নার্স নিয়োগ দিচ্ছে সৌদি আরব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ডাক্তার এবং নার্স নিয়োগ দিচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সিদ্ধান্তের পর দেশটিতে কাজ করার জন্য যোগ্যতা অনুসারে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, বর্তমানে সৌদি আরবে বসবাসকারী প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মধ্যে মাত্র কয়েক ডজন চিকিৎসক রয়েছেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনও মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতোমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে। এই সংখ্যা ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে। এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য।

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুবার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নার্সরা থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে চিকিৎসক নিয়োগের জন্য একটি যৌথ চুক্তিতে হয়। সেই চুক্তির পর ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো শুধু ৬০ জন বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা সৌদি যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১০

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১১

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১২

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৩

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৪

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৫

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৬

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৭

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৮

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৯

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

২০
X