কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:৩৬ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্রথম ফিরতি হজ ফ্লাইটে ঢাকায় ফিরলেন ৪১৭ যাত্রী

দেশে ফিরছেন হজযাত্রীরা। (পুরোনো ছবি)
দেশে ফিরছেন হজযাত্রীরা। (পুরোনো ছবি)

হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ জন যাত্রী। শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানের এমডি জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

এদিকে সৌদি আরবে গতকাল বৃহস্পতিবার আরও একজন হাজি মারা গেছেন। তার নাম মো. ইদিস খান (৬৬), পাসপোর্ট নম্বর ইএফ০৫৯৪০৮৪। এ পর্যন্ত মোট ৩১ জন হজযাত্রী মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২ ও বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫।

বেবিচক চেয়ারম্যান বলেন, হাজিদের যাওয়া-আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে, হজ ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে।

৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১০

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১১

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১২

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৩

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৪

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৫

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৬

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৭

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৮

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৯

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

২০
X