কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে : আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পরিবর্তনের চিহ্ন পাওয়া যাচ্ছে। দেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। জনগণ মুক্ত হয়েছে। আমরা মুক্ত বাংলাদেশ গড়ব। বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের ভয়াবহ পতনের পর এই প্রথম সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। এই আন্দোলনে ছাত্র ও শিশুরা প্রাণ দিয়েছে। বয়স্করা প্রাণ দিয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত হত্যাকাণ্ড ঘটেনি। যারা প্রাণ দিয়েছে তারাই এই আন্দোলনের মহানায়ক। সবাই রাস্তায় নেমে দুঃসাহসিক ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, রক্তের বিনিময় দিতে হবে। সেটা হলো বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার। বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার পুরোপুরিভাবে ফিরিয়ে দিতে হবে। ছাত্রজনতার এই আন্দোলন বাংলাদেশের রাজনীতির চিত্র বদলে দিয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। এর মাঝামাঝি করার সুযোগ নেই।

আমীর খসরু বলেন, সেজন্যই আমাদের সজাগ থাকতে হবে। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মাঝে কোনো অনৈক্য থাকবে না। সকলের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। এখন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সমাবেশ ঘিরে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে। ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের সবাইকে উচ্ছ্বসিত দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X