কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : মির্জা আব্বাস

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : কালবেলা

দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার (০৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে- বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হামলার অভিযোগ আসছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধেও আমার কাছে অভিযোগ আসছে, অনেকে সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন জায়গায় গণ্ডগোল থেকে শুরু করে নানা অপকর্ম করতে চাচ্ছে। এসব সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বহু লোক এখন খোলস পালটে সুযোগ-সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি। আল্লাহতায়ালার কাছে লাখো শুকরিয়া। আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফ্যাসিবাদ থেকে বেগম খালেদা জিয়া ও দেশের মানুষকে মুক্ত করার জন্য। আল্লাহতায়ালা আমাদের সে দোয়া কবুল করে নিয়েছেন। যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

মির্জা আব্বাস বলেন, গতকাল (মঙ্গলবার) আমাদের অনেক নেতা কারামুক্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকার পানির স্রোতের মতো করে আমাদের নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর গতকাল (মঙ্গলবার) আমাদের নেতাকর্মীরা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন। আমিও অনেক শান্তিতে ঘুমিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X