কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্যকারীরা যে দলেরই হোক ছাড় পাবে না : মজনু 

বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার রক্তস্নাত একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু কিছু স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও লুটপাটের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

তিনি নৈরাজ্যকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈরাজ্য এবং লুটপাটের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক কোনো ছাড় পাবে না। এদের প্রত্যেককে আইনে এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় তিনি এসব কথা বলেন। ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সভায় উপস্থিত ছিলেন মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতারা।

রফিকুল আলম মজনু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতা, দলীয় নেতাকর্মী, দেশবাসীকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে ভাঙচুর, দখল, লুটপাট-ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ এবং সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব ঘটনায় কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানভির আহমেদ রবিন বলেন, কিছু দুষ্কৃতকারী কিংবা ফ্যাসিবাদের দোসরদের কারণে অর্জিত বিজয়কে ম্লান হতে দেওয়া যাবে না।

সভার শুরুতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিগত ১৮ বছরের শহীদ বিএনপির নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিতে শহীদ শত শত ছাত্র, সাধারণ মানুষ, শিশু, কিশোরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X