কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে : নানক

আরডিআরএসএ গেস্ট হাউসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
আরডিআরএসএ গেস্ট হাউসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

আগামী দিনে ধ্বংসাত্মকমূলক রাজনীতির কারণে বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (২৯ জুলাই) আরডিআরএসএ গেস্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

নানক অভিযোগ করেছেন, ‘বিএনপি খুনি ও সন্ত্রাসী দল। বিএনপি যখনই কোনো কর্মসূচি দেয় তখন আতঙ্কে থাকেন দেশের মানুষ। তারা ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাসে মেতেছেন। জ্বালাও-পোড়াও শুরু করেছে। আবারও বাস, পুলিশ, বিজিবি ও সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে গণতন্ত্র হরণ করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আজকে ঢাকার অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে দলটি। রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রশাসনের কর্মকর্তাদের ওপরে হামলা চালিয়েছে। তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X