কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বহু গুণে গুণান্বিত ছিলেন সাদেক হোসেন খোকা : আব্দুস সালাম

সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বহু গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি জনবান্ধব লোক ছিলেন। শতভাগ কমিটেড রাজনীতিবিদ ছিলেন। তার কাছে গিয়ে শত্রুও সহজে কথা বলতে পারতেন। তিনি শুধু দলের মেয়র ছিলেন না, তিনি ছিলেন সবার মেয়র। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ তার কাছ থেকে খালি হাতে ফিরে আসতো না। সবার ডাকে তিনি ছুটে যেতেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

আব্দুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রধানকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। এটা সম্ভব হয়েছিল তার নেতৃত্বের গুণে। তিনি সবার জানাজায় ছুটে গিয়েছেন। কোনো এলাকায় কোনো সমস্যায় তাকে পাওয়া যায়নি, কোনো পরিবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেখানে সাদেক হোসেন খোকাকে পায়নি, এমন কেউ বলতে পারবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু জাফর মাওলানা ইলিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার কাজী আবুল বাশার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X