কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার : আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার। এই সম্পর্ক হবে জনগণের সঙ্গে, কোনো সুনির্দিষ্ট দলের সঙ্গে নয়। ভারত যদি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে এ দেশের জনগণেরও সহযোগিতা পাবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ভারত যদি এ দেশে কোনো রকম হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়টি তাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমনে শেখ হাসিনা তাদের ওপর গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। পরে গণঅভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচার হতে হবে।

এ সময় স্বাধীনতাযুদ্ধে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের ভূমিকা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধা।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

ফরিদপুরে ৫ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১০

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১১

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১২

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৩

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

১৪

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

১৭

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১৮

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১৯

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

২০
X