কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ
বাংলাদেশ আ-আম জনতা পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে রফিকুল আমীনসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত

সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক রফিকুল আমীন বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এ দলের মূল কাজ। পরিবারভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আ-আম জনতা পার্টি।

এ সময় নতুন দলের ৯ দফা ঘোষণা করে তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি। পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি।

রফিকুল আমীন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখের আ-আম জনতা পার্টি পরিচালিত হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১০

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১১

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১২

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৩

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৪

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৫

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৬

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৮

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৯

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

২০
X