কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিকে ক্ষতির শঙ্কা আছে’

গণসমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গণসমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিক থেকেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে বক্তৃতা করেন তিনি।

বর্তমান সরকারের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বিনিয়োগ, নিরাপত্তা, অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনের দিকেও যেতে হবে।’

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে ঢুকেছেন, রিটায়ারের আগ পর্যন্ত চাকরি করবেন। দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন। দলবাজি করলে আপনাদের পরিণতি হবে হারুন, বেনজীরদের মতো।’

তিনি বলেন, ‘গত আট মাসে কার্যকর সংস্কারের আমরা কোনো গতি দেখতে পাইনি। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফ্যাসিবাদী, স্বৈতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে।’

নুর বলেন, ‘আওয়ামী লীগের বিচার করতে হবে। গণহত্যাকারীদের বিচার করতে হবে। এ বিষয়ে অগ্রগতি না হলে আমরা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব।’

এ সময় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারদের রুখে দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X