রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৪:০৩ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

ব্রিকসে প্রধানমন্ত্রী কত খরচ করেছেন সে হিসাবও জনগণ নেবে : বুলু

রাজশাহীতে কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে কথা বলছেন বরকতুল্লাহ বুলু। ছবি : কালবেলা
রাজশাহীতে কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে কথা বলছেন বরকতুল্লাহ বুলু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী কত টাকা খরচ করেছেন সে হিসাবও জনগণ নেবে। এভাবে এদেশ আর দেউলিয়া করা যাবে না।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বরকতুল্লাহ বুলু বলেন, দেশের সাড়ে ১৭ কোটি মানুষ আওয়ামী লীগকে আর চায় না। বাকি ৫০ লাখ দলীয় গুণ্ডাপাণ্ডা আর আমলা শেখ হাসিনা টিকিয়ে রাখতে চায়। কিন্তু এদেশের জনগণ তা হতে দেবে না। সারা পৃথিবীর সভ্য দেশগুলোও শেখ হাসিনাকে অনির্বাচিত সরকার মনে করে। তারাও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ জিয়ার অনুদান করা দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে স্বাক্ষর করে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করার দায়িত্ব দিয়েছিলেন মালেক উকিলকে। আজকের আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। আজকের আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের আওয়ামী লীগ।

বুলু আরও বলেন, আজকে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। তারা মনে করছে মামলা দিলে বিএনপি থমকে যাবে। পুলিশ বিএনপির নামে মামলা দিয়ে গতি কমতে পারেনি বরং বাড়িয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক এবং এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

সমাবেশ শেষে রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে কালোপতাকা মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১১

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৩

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৪

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৫

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৬

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৭

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৮

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X