কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : নাহিদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ না হয়।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্দির পরিদর্শন ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, তাদের দাবি-দাওয়া পূরণে সহায়তা করবেন। তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করবেন। রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।’

নাহিদ আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে, সেজন্য সরকারকে অনুরোধ জানাই। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে এনসিপির নেতাকর্মীরা কাজ করছে।’

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X