মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের পরও ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার না করে উল্টো জুম্ম ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা করা হয়েছে অভিযোগ তুলেছে ‘সচেতন ছাত্র-যুব-নাগরিক সমাজ’।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা ও সহিংসতার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন অভিযোগ তোলেন তারা।

এর আগে নগরের ডিসি হিল এলাকা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ডিসি হিল, চেরাগী মোড়, প্রেস ক্লাব ঘুরে চেরাগীতে শেষ হয়।

সমাবেশে সচেতন ছাত্র-যুব-নাগরিক সমাজের প্রতিনিধি দীপায়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের নগরের সভাপতি সাইফুর রুদ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সাংগঠনিক সম্পাদক আবদুল আল জাওয়াদ, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সোহেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের পরও ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার না করে উল্টো জুম্ম ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা করা হয়েছে। তিন দিন ধরে খাগড়াছড়িতে চলমান অবরোধে শামিল হওয়া ছাত্র-জনতার ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং গুইমারায় গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। যা নিন্দনীয় এবং রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকারকে খারিজ করার শামিল।

বক্তারা আরও বলেন, অবিলম্বে চলমান পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে শান্তিপূর্ণ সমাধান ও ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী প্রণয় চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সিঞ্চন ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X