চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান, জরিমানা

চট্টগ্রাম নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নাহার ফুডস লাইভ বেকারিসহ ৪ প্রতিষ্ঠানে খাবারে মেয়াদহীন রং, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে সত্যতা পেয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভোক্তার সহকারী পরিচালক মো. আনিছুর রহমান মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

অভিযান সূত্র জানায়, নগরীর বহদ্দারহাট এলাকায় খাবারে মেয়াদহীন রং ব্যবহারসহ বিভিন্ন অপরাধে নাহার ফুডস লাইভ বেকারিসহ ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় নষ্ট কেক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবারে মেয়াদহীন রং ব্যবহার এবং প্রস্তুতকৃত সব খাদ্যদ্রব্যে পণ্যের মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না দেওয়ায় নাহার ফুডস লাইভ বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একইসঙ্গে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল (কেওড়া জল ও গোলাপ জল) ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করায় বিসমিল্লাহ ওরশ বিরিয়ানি ও মেজ্জান নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ওপর ক্রিয়াকরণের জন্য কাশবন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ম্যানিলা হোটেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান ফয়েজ উল্লাহ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X