মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরনে সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়।

এ ছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দীলিপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাওয়া যায়।

দীলিপের বাড়ি ফরাদপুর গ্রামে। আর হরেন সাহার বাড়ি ডুমুরিয়ার বাসিন্দা। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রেমতলী এলাকায় পদ্মা নদী পার হয়ে চরে একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন প্রায় ২০-২৫ জন ব্যক্তি। তখন নৌকাটি স্রোতের তোড়ে ডুবে যায়। তখন অন্যরা সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। কিছুক্ষণ পর কাঁঠালবাড়িয়া গ্রামের জিতেন মণ্ডলকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, শনিবার দিনভর আত্মীয়স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি চালালেও তাদের পাওয়া যায়নি। পরে ডুবুরি দল ফিরে গেলেও তারা নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার মরদেহ পাওয়া যায়। আর বিকেলে খারিজাগাতি এলাকায় পাওয়া যায় দীলিপের মরদেহ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, আত্মীয়স্বজনরাই নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছেন। তাদের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আগের দিন শনিবারই গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X