কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কারণে দেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়লো : শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমির কারণে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘জঘন্য’ ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়লো বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। তিনি কালবেলাকে বলেন, বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে তিন মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করেছিল। তাদের কাছে এখন হয়তো মনে হয়েছে যে- এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ জন্যই তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।

শামা ওবায়েদ বলেন, আমাদের বিনা ভোটের প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে বসে আছেন। সে অবস্থায় তারা এই ভিসানীতি আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে বলে দিয়েছে যে, নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। কারণ, শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ তারা দেখছেন না। এরপর তো আর বলার কিছু বাকি থাকে না। শেখ হাসিনা সরকারের ওপর আন্তর্জাতিক বিশ্বের আর কোনো আস্থা নেই। কারণ তারা জানে, এই সরকারের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে। এসব মামলায় এখন চার্জশিট দিচ্ছে। মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। নির্যাতন করছে, গুলি করছে। গত ২৯ জুলাই শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেদম পেটানো হয়েছে। মানবাধিকার কর্মীদের জেলে ঢুকানো হচ্ছে। কীসের নির্বাচন, কীসের নির্বাচনী পরিবেশ, কীসের গণতন্ত্র। এগুলো তো সারাবিশ্ব দেখছে।

বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেসব দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আছে, ব্যবসা-বাণিজ্য আছে- সেসব দেশ তো পরিষ্কারভাবে বলছে যে, তারা বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানেও উজরা জেয়া বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। আর কতভাবে তারা সরকারকে বোঝাবে। এখনো যদি সরকারের শুভবুদ্ধির উদয় না হয়, বোধোদয় না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

১০

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

১১

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১২

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১৩

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

১৪

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৫

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১৭

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১৮

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৯

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

২০
X