কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেয়ে আশার কথা শোনালেন হিরো আলম

নির্বাচন ভবনে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবনে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

হিরো আলম বলেন, এলাকার মানুষ আমাকে বলেছে এবারও নির্বাচনে দাঁড়াও। এ জন্য দাঁড়িয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ী হবো। আশা করছি, সবাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। নির্বাচিত হলে আমি সবার জন্য কাজ করব।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা আপিল করা প্রার্থীদের মনোনয়নের ব্যাপারে রায় ঘোষণা করেন।

এদিন দুপুরে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার জন্য গত ৬ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করেছিলেন তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম। কিন্তু যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১০

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১১

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১২

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৩

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৪

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৫

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৬

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১৮

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১৯

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

২০
X