কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াতে ইসলামীর লোগো।
জামায়াতে ইসলামীর লোগো।

আগামী ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ কর্মসূচি ঘোষণা করেন।

এটিএম মাছুম বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নেতাকর্মীর মুক্তি দাবি

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি পালনকালে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ১০ ডিসেম্বর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী যাত্রাবাড়ীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি শেষে পুলিশ অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা করে টিয়ারসেল ও গুলিবর্ষণ করে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ছাড়া, পুলিশ দিনাজপুর, বরগুনা ও নাটোর থেকে তিন জন মহিলাসহ ২৮ জনকে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পুলিশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা পুলিশের মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

১০

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

১১

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

১২

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

১৩

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানালেন মাহ্দী আমিন

১৪

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

১৫

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

১৬

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১৭

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

১৮

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১৯

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

২০
X