কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:০৫ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

সমাবেশের অনুমতি পেল জামায়াত

সমাবেশের অনুমতি পেল জামায়াত

অবশেষে সমাবেশের অনুমতি পেল জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার দুপুর ২টার দিকে রমানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুকিং পাব এবং দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

এর আগে ৬ জুন বিকেলে জামায়াতের আট সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়।

সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আবেদনটি ডিএমপির একজন উপপুলিশ কমিশনার গ্রহণ করেছেন। তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তাকে অভিহিত করেছি, জামায়াতে ইসলাম ৫ জুন বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে কর্মদিবসের একটি কারণ দেখিয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল। তাই ১০ জুনের কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। এতে পুলিশের সহযোগিতা চেয়েছি।’

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, ‘জামায়াতকে মৌখিকভাবে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে সমাবেশ করা যাবে। তবে লিখিত কোনো অনুমতি দেওয়া হয়নি।’

অপর একজন কর্মকর্তা বলেন, ‘জামায়াত সেখানে কর্মসূচি পালন করলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা করতে পারবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ব্যবহারের অনুমতি তো আর পুলিশ দিতে পারে না।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতার ভেতর বোমাকাণ্ড / বোতামে চাপ লাগলেই ঘটত ভয়ানক এক ঘটনা, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X