কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৫ অভিবাসী

মালয়েশিয়ায় আটক অভিবাসীরা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় আটক অভিবাসীরা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ১২৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭৭ জন বাংলাদেশি নাগরিক। কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এবং সহযোগী সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ আজ শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর চেরাসের তামান মতিয়ারা বারাতের একটি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধ অভিবাসীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৯০ জন বিদেশি নির্মাণ শ্রমিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ১৪ জন ভারতীয় এবং ছয়জন করে মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

এ ছাড়া দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয় সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানের পাইকারি বাজারে। ওই অভিযানে ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৭ জন মিয়ানমারের, দুজন করে ভারতীয় ও ইন্দোনেশীয় এবং ইয়েমেনের একজন রয়েছে।

এদিকে আটক ব্যক্তিদের মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

১০

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১১

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৩

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৪

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৫

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৬

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৭

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১৮

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৯

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

২০
X