কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির জন্ম : আমীর খসরু

ক‍্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। ছবি : কালবেলা
ক‍্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। ছবি : কালবেলা

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলে, বিএনপি কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়েছিল সেটা সকলকে বুঝতে হবে। বাংলাদেশ যখন গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল পরিবেশ ছিল, অর্থনীতি ভেঙ্গে পড়েছিল, জনগণের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও ক‍্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যায় নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলোজি মিলনায়তনে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্যালিফোর্নিয়ায় বিএনপির শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। সবাইকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, শামসুজ্জোহা বাবলু, ডাবলু আমিন, মাহবুবুর রহমান শাহিন, খন্দকার আলম, মুশফিকুর চৌধুরী খসরু, সাইফুল আনসারী চপল, আফজাল হোসেইন শিকদার, মাহতাব আহমেদ, শওকত হোসেন আনজিন, ফারুক হাওলাদার, নাসির সৈয়দ জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ, রফিকুজ্জামান জুয়েল, লায়েক আহমেদ, লোকমান হোসেন, কামাল হোসেন তরুণ, ইলিয়াস মিয়া, আলমগীর হোসেন, খায়রুজ্জামান মামুন, সেলিমা খান মম্পি, শাহিন হক, রনি জামান, মহিউদ্দিন বাবর, এফ মহান জন, ওমর মারুক মাসুম, ওমর ফারুক টিটু, সুমেন আহমেদ, সারজিল বিন ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে ক‍্যালিফোর্নিয়া প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী এবং ব্যান্ডদল ফ্রিডম এজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X