কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে জুয়াকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তরাজ্যে জুয়াকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি : কালবেলা
যুক্তরাজ্যে জুয়াকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি : কালবেলা

যুক্তরাজ্যের লন্ডনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুয়াক) নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জুয়াকের আয়োজনে লন্ডনের স্থানীয় একটি হলরুম পরিণত হয়েছিল মিনি জাহাঙ্গীরনগরে। জুয়াকের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুয়াকের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব পারভেজ মল্লিক ও মাহবুবা জেবিন। অনুষ্ঠানের প্রথমেই সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলীম আল রাজীসহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাকালীন সহসভাপতি আব্দুর রহমান মিঠু।

এরপর একে একে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. সাবের শাহ, ইজলাল সিদ্দিকি সোহেল, সৈয়দ শাহিন আহমেদ,জহিরুল ইসলাম, রানা ইসলাম, আহসান উল্লাহ্‌, রাকিব উদ্দিন শাহিন, মো. নজরুল ইসলাম, সিনা আকন্দ, নাসিমা সুলতানা চৌধুরী, ওয়াকারুল আমিন রনি, হাবিবে আলম, সিকান্দার আলী সিকো, নুর হাসান মামুন টুটুল, আশরাফুল আলম, মতিউর রহমান মতিন, আনিসুর রহমান, মুকিত শামস জয়।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন চৌধুরী নিয়াজ মাহমুদ, সাইদউদ্দিন আহমেদ, জুলফিকার আলি ভুট্টো, ফারহানা ইয়াসমিন চমন, মোরশেদ ঠাকুর, সৈয়দ ইফতিখার ইফতি, আনিকা হক, ফারহানা করিম একা, নিলিমা আহমেদ, মুশফিকুর রহমান ভূঁইয়া জেম, মো. সায়েম, বুলবুল আহমেদ, মুনতাসির আহমেদ, সজীব ভূঁইয়া, মাহমুদা রাজ্জাক, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, রায়হানুর রহমান, মুফাক্কারুল রহমান সৈকত, হুমাইরা সুলতানা মৌরী, ওমর ফারুক জাবেদ, মাহমুদুল হাসান অয়ন, জান্নাতুননেসা চয়ন, সিরাজুস সালেহিন জামিল।

ডিনারের পর মাহবুবা জেবিনের পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মহসিন। এরপর সম্মলিত কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সংগীত। শিশুশিল্পী আরওয়া রশিদের দেশের গান আবেগাপ্লুত করে সবাইকে।

এরপর মঞ্চে আসেন সংগীত শিল্পী তামান্না প্রমি। তার গানের সঙ্গে এনি জামান, রুমানা তুলি, জাকিয়া তাসনিম, চমন জামান, একা, তাহমিনা পণ্ডিতের দলীয় নৃত্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পরে ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জুয়াকের সভাপতি মো. শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X