স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসের বেতন পাননি সাকিব!

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, তখন দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো ২০২৪ সালের শেষ চার মাসের পারিশ্রমিক পাননি। বিসিবির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা যায়, ব্যাংক অ্যাকাউন্ট জটিলতার কারণে তার বেতন পরিশোধ সম্ভব হয়নি।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে সাকিবসহ পাঁচ ক্রিকেটারকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিসিবির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের বেতন বাবদ সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা (প্রায় ৩৮,৪০০ মার্কিন ডলার), যা এখনো তার হাতে পৌঁছেনি।

একজন বোর্ড কর্মকর্তা জানান, ‘সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে আমরা তার বেতন পরিশোধ করতে পারিনি। তবে এটি তার প্রাপ্য এবং যথাযথ নিয়ম অনুযায়ী তাকে বুঝিয়ে দেওয়া হবে।’

সাকিব ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এবং ইচ্ছা প্রকাশ করেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি দেশে ফেরেননি।

এই সময়ের মধ্যেই তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ ওঠে, যা আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করে। বিসিবি তখনও তাকে জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দেয়, তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এরপর আরও একটি ধাক্কা আসে—নভেম্বর ৬, ২০২৪-এ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। পরবর্তীতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পরিকল্পনা করলেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দলে জায়গা পাননি।

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছেন, ‘চুক্তি অনুযায়ী সাকিব তার পারিশ্রমিক পাবেন। এটি তার প্রাপ্য এবং বিসিবি তার প্রতিশ্রুতি রাখবে।’

রাজনীতিতে যুক্ত হওয়া কি সাকিবের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে? জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি কি এভাবেই হবে? সময়ই হয়তো সব প্রশ্নের উত্তর দেবে। তবে আপাতত বিসিবির কাছ থেকে পাওনা অর্থের অপেক্ষায় আছেন সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X